1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বালুর ব্যবস্যকে কেন্দ্র করে ইকবাল হোসেন সরকার নামে যুবক নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

বালুর ব্যবস্যকে কেন্দ্র করে ইকবাল হোসেন সরকার নামে যুবক নিহত

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৮৮০ বার

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নে বালু ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইকবাল হোসেন সরকার (২৫) নিহত হয়।
বালুর ব্যবসার ভাগবাটোয়ারা নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে ইট দিয়ে থেতলিয়ে ইকবাল হোসেন সরকার ২৫ কে নির্মম ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। আহত ইকবাল হোসেন সরকার কে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার্ড করে। দুই দিন মৃত্যুর সাথে লড়াই করে গত শনিবার সকাল সাতটায় মৃত্যুর কোলে ঢলে পরেন ইকবাল । গত বৃহস্পতিবার রাত সারে আটটার দিকে এ ঘটনা ঘটে। জানাযায় নিহত ইকবাল ও তার ভাতিজা ( আনোয়ার) সহ তার নিজ দড়িনবীপুর বাড়ী ফেরার পথে শেখ হাসিনা সেতুর পূর্বপান্তে বোখারী মার্কেটের সামনে এলে পূর্বে থেকে উৎপেতে থাকা রাসেল মিয়া (২৬) পিতা- হবি মিয়া, সেলিম (৩০) পিতা- কামাল মিয়া, হবি মিয়া (৫০) পিতামৃত- বাদশা মিয়া, উভয় গ্রাম- দড়ি নবীপুর, সহ আরও অজ্ঞাত ৪/৫ মিলে পথ অবরুদ্ধ করে রাস্তার পাশে রাখা ইট দিয়ে নিহত ইকবালের মাথা থেঁতলিয়ে দেয়। এ সময় ইকবাল ও তার ভাতিজার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামীরা দ্রুত নরসিংদী শহরের দিকে পালিয়ে যায়।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় যার নং ১ নিহত ইকবালের লাশ বিকালে দড়ি নবীপুর গ্রামে এলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাজার হাজার মানুষ নিহত ইকবালের লাশ দেখতে তার বাড়িতে ছুটে আসে।

বাদ মাগরিব নামাজের পর নিহতের জানাযা নজরপুর বটতলা আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নজরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বাদল সরকার, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন সরকার, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাঈল মাস্টারসহ হাজার হাজার মুসুল্লি,।
নিহতের ভাই ও মামলার বাদী আবুল হোসেন বলেন, আমার ভাই ইকবাল বালুর ব্যবসা করলে গত ২/৩ মাস পূর্বে একই এলাকার রাসেল ও সেলিম বাঁধা দেয়। তারা হুমকি দিয়ে বলেন, যদি আমার ভাই বালুর ব্যবসা করে তাহলে তাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিবে।

এবিষয়ে আমাদের পরিবার তাদের পরিবারের সাথে মীমাংসা হয় এবং তারা আর আমার ভাইকে কোনকিছু বলবে বলে আসামী রাসেলের বাবা হবি মিয়া জানান। কিন্তু কয়েকদিন যাওয়ার পর আবার তারা আমার ভাইয়ের বালু উত্তোলন করা প্রায় ১৫০ ফুট পাইপ কুড়াল দিয়ে কেটে ফেলে । এর প্রতিবাদ করায় আজ আমার ভাইয়ের লাশ হতে হলো।

আরো জানা যায়, আসামীদ্বয় মাদক বিক্রেতা,ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা এলাকায় চাঁদাবাজি করে। এলাকাবাসীর দাবী আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাড় করানো।এবং আসামীদের গডফাদারকে খুজে বের করে আইনের আওতায় আনলে ভবিষ্যতে আর অপ্রীতিকর ঘটনা ঘটবে না। দড়িনবীপুর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net