1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভিমরুলের কামড়ে কলেজ শিক্ষকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

ভিমরুলের কামড়ে কলেজ শিক্ষকের মৃত্যু

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৪৪১ বার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভিমরুলের কামড়ে সুবাস চন্দ্র রায় (৪০) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৩ আগস্ট বিকেল ৩টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুবাস চন্দ্র রায় উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতীর পাড় গ্রামের মৃত প্রসন্ন রায়ের ছেলে। তিনি স্থানীয় চাপারহাট শামছুদ্দিন-কমরউদ্দিন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির পাশের সুপারি বাগানে গরুর খাবারের জন্য ঘাস কাটছিলেন সুবাস চন্দ্র। এ সময় ঘাসের নিচে থাকা ভিমরুলের ঘরে হাত পড়লে হাজারো ভিমরুল তাকে কামড় দেয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনেক বেশি সংখ্যা ভিমরুলের কামড়ে তার শরীরে বিষক্রিয়া শুরু হয়। হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় তাকে চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net