1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনোহরদীতে দুই সাংবাদিকের উপর ছাএলীগের হামলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মনোহরদীতে দুই সাংবাদিকের উপর ছাএলীগের হামলা

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৯৮ বার

নরসিংদীর মনোহরদীতে বিএনপির অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে। দুই সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- চ্যানেল আইয়ের নরসিংদী জেলা প্রতিনিধি সুমন রায় এবং যমুনা টেলিভিশনের নরসিংদীর ক্যামেরা সহকারী ইসমাইল মিয়াসহ বিএনপির আরও ১০ নেতাকর্মী। এ সময় চ্যানেল আই ও যমুনা টেলিভিশনের ক্যামেরা ভাঙচুর এবং মেমোরি কার্ড ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় একটি রেস্টুরেন্টে অক্সিজেন সিলিন্ডার বিতরণের আয়োজন করে মনোহরদী উপজেলা বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সস্পাদক আবদুল কাদের ভূঞা জুয়েল। দুপুরে ১০-১৫ জনের একটি দল অনুষ্ঠানে অতর্কিত হামলা চালায়। এ সময় বিএনপি নেতার্মীদের পাশাপাশি সাংবাদিকদের ওপরও চড়াও হয় তারা। রেস্টুরেন্টের রান্নাঘরে পালিয়েও শেষ রক্ষা হয়নি দুই সাংবাদিকের।

সেখানে গিয়ে চ্যালেই আইয়ের নরসিংদী প্রতিনিধি সুমন রায় ও যমুনা টেলিভিশনের নরসিংদীর ক্যামেরা সহকারী ইসমাইল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাছির উদ্দিন, সহ অনেকেই আহত হন। পরে স্থানীয়রা এলাকাবাসী তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও তারা হামলা করে ক্যামেরা ভাঙচুর করে এবং মেমোরি কার্ড ছিনিয়ে নেয়। বিএনপি নেতাকর্মীদের দাবি- হামলাকারীরা সবাই মনোহরদী উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী।স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঞা জুয়েল বলেন , যারা হামলা করেছে তারা সবাই মনোহরদী উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের কর্মী। তারা বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিকদের ওপরেও হামলা করেছে। নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শামস কেনেডি বলেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল কবিরের নেতৃত্বে এ হামলা করা হয়েছে। এসময় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিকরাও আহত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net