1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ইয়ুথ এসেম্বলির উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধ ভ্যাকসিনের ফ্রী নিবন্ধন শুরু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে

মাগুরায় ইয়ুথ এসেম্বলির উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধ ভ্যাকসিনের ফ্রী নিবন্ধন শুরু

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৪৯ বার

মাগুরায় ইয়ুথ এসেম্বলি উদ্যোগে করোনা প্রতিরোধ (কোভিড-১৯ প্রতিরোধ) ভ্যাকসিনের ফ্রী নিবন্ধনের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষনা করা হয়েছে।
৩০ আগষ্ট সোমবার সকালে মাগুরা শ্রীপুরের মদনপুর জামে মসজিদের পাশে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন রেসপন্স প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর ও ইয়ুথ এসেম্বলির প্রধান উপদেষ্টা মোঃ ওসমান গণি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি এবং ইয়ুথ এসেম্বলির উপদেষ্টা সাংবাদিক মোঃ সাইফুল্লাহ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি কাদের নেওয়াজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ, ওয়েভ ফাউন্ডেশন মাগুরা শাখার অফিস সহায়ক মোঃ আছাদুজ্জামান,।
ইয়ুথ এসেম্বলির মাগুরা জেলা কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ মোল্লা, সদস্য সচিব শান্তা ইসলাম রিয়া, অন্যতম সদস্য শামীমা খাতুন, রুমন মোল্লা,তাহাবুব হোসেন, মোছাঃ আইরিন ইসলাম হ্যাপিসহ ইয়ুথ এসেম্বলি শ্রীপুর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net