1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

মানিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৮৭ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষে মানিকছড়ি উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল সাড়ে ৭টায় উপজেলা আ.লীগের দলীয় অফিসের সামনে সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন’র নেতৃত্বে দলের নেতাকর্মীর উপস্থিতিতে জাতিয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে নেতাকর্মীরা। পরে মিলাদ মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

পরে সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, উপজেলা আ.লীগ, মানিকছড়ি থানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ম্যুরাল পুস্পমাল্য অপর্ণ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউএনও তামান্না মাহমুদ, সহকারি কমিশনা (ভূমি) রুম্পা ঘোষ, অফিসার ইনচার্জ শাহনূর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাংবাদিক মো. মনির হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন। এ সময় সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন, অফিসার ইনচার্জ শাহনূর আলম প্রমূখ উপস্থিত ছিলেন। পরে প্রতিয়োগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও পল্লী সঞ্চয় ব্যাংক মানিকছড়ি শাখার উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করাসহ যুব উন্নয়ন কর্তৃক যুব ঋণ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net