1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

মীরসরাইয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ইমাম হোসেন,মীরসরাই (চট্টগ্রাম) থেকে:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৬১ বার

মীরসরাই উপজেলার উপকূলীয় ৩টি ইউনিয়নের তিন হাজার দরিদ্র ও অসহায় পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আয়োজনে এই সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে মঘাদিয়া ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, বিসিএলের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এইচআরএ মোহাম্মদ আলতাফ হোসেন, ডিপুটি ম্যানেজার নিয়ারুল ইসলাম প্রমুখ।

বেলা ১২টায় সাহেরখালী ইউনিয়ন পরিষদে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, বিসিএলের এইচআরএ মো. আলম প্রমুখ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল, তিন কেজি আটা ও দুই কেজি ডাল। শেখ জামাল ধানমন্ডি ক্লাব দেশব্যাপী এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে উদ্যেক্তারা জানান।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ডিপুটি জেনারেল ম্যানেজার পিএসএস অ্যান্ড এনভায়রনমেন্ট ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাধারণ সম্পাদক ফায়েজুর রহমান বলেন, ‘চলমান সংকট কাটিয়ে ওঠা পর্যন্ত দেশব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব সভাপতি সাফওয়ান সোবহান তাসভীরের পক্ষ থেকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী দেওয়া হলো।

ফায়েজুর রহমান আরো বলেন, ‘অসহায় দুস্থ মানুষের মাঝে নিয়মিত খাবার বিতরণের পাশাপাশি আরো বড় পরিসরে কিছু করার পরিকল্পনা করা হচ্ছে। দেশ ও মানুষের কল্যাণে যা যা করণীয় তাই করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net