1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান

মীরসরাইয়ে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩০৩ বার

মীরসরাই উপজেলার আবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার (১৭ আগস্ট) মধ্যে রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন ভ্যারাটিইজ ষ্টোরের মালিক কালা সওদাগর, ফার্মেসির মালিক মো. আরিফ এবং টেইলার্স দোকানের মালিক গোলাম হোসেন প্রমুখ।

ফার্মিসির মালিক মো. আরিফ জানান, রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত প্রায় ১টা ৪০ মিনিটের সময় আগুন লাগার খবর পেয়ে দ্রুতে ছুটে যাই। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। একে একে ৩টি দোকান পড়ে ছাই হয়ে যায়। নগদ টাকা, ঔষধ, কাপড়, আটা, চাউল, ময়দাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মীরসরাই স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সময় মতো পৌঁছাতে না পারলে অন্য দোকানগুলো রক্ষা করা সম্ভব হতো না বলে জানান তিনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net