1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বিয়ের প্রলোভনে ধর্ষণ- গ্রেপ্তার এক যুবক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

রাউজানে বিয়ের প্রলোভনে ধর্ষণ- গ্রেপ্তার এক যুবক

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৭১ বার

চট্টগ্রামের রাউজানে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুনীকে ধর্ষনের অভিযোগে করা মামলায় মো. ইসমাইল হোসেন ওরফে ইমন (২৪) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে বুধবার রাতে রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের দলিলাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত ইমন রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দলিলাবাদ গ্রামের আহমেদ চৌধুরী বাড়ির মো . আব্বাসের ছেলে।ভুক্তভোগী তরুনী জানায়, ২০১৫ সাল থেকে ইমনের সাথে পরিচয় হয়।এরপর থেকেই ধীরে ধীরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।সে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করেন।

আমার পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে বিয়ে করতে অস্বীকৃতি করেন ইমন। রাউজান থানা সূত্র মতে, রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হিংগলা গ্রামের জনকের মেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত কয়েকমাস ধরে শারীরিক সম্পর্ক করেছিল। সর্বশেষ ৩০ জুলাই বিকেল সাড়ে ৩টায় ভুক্তভোগীর বসতঘরে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ধর্ষণ করা হয়েছে। পরিবারের সদস্যরা বিষয়ে জানার পর বিয়ের প্রস্তাব দিলে বিয়ে করতে অস্বীকৃতি জানায় ইমনের পরিবার ও ইমন। টাকার বিনিময়ে সমঝোতা করার চেষ্টাও করেন বলে অভিযোগ করা হয়। পরে এই ঘটনায় গত বুধবার রাউজান থানায় ভুক্তভোগী তরুনী ধর্ষণ মামলা দায়ের করলে বুধবার রাতেই রাউজান পৌরসভাস্থ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল হারুন বলেন ‘ধর্ষণ মামলার পর এক যুবককে আটক করা হয়েছে। আমার তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net