1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ উদ্বোধন করলেন স্থায়ী সাংসদ ফজলে করিম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার

রাউজান পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ উদ্বোধন করলেন স্থায়ী সাংসদ ফজলে করিম

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৭৫ বার

রাউজান পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ উদ্বোধন ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৭ আগষ্ট) এই উন্নয়ন মূলক কাজ উদ্বোধন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি প্রথমে মুন্সিরঘাটা শাহ্ লতিফ মাজারস্থ কবরস্থানে নির্মিত সীমানা প্রাচীন উদ্বোধন করেন, পরে ফকির হাটে খোলা বাজারে চাউল বিতরণ করেন। এছাড়া তিনি পৌর এলাকায় ফগার মেশিনে মশা নিধণ কর্মসূচী উদ্বোধন ও ব্যবসায়ী সৈয়দ হোসেন কোম্পানি, আজিজুল হক কোম্পানি কর্তৃক পৌরসভাকে ময়লা ফেলার দুইটি ড্রাম ট্রাক উপহার অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে প্রবাসী নুরুল আলম নামের এক ব্যক্তি ১২টি ময়লা ফেলার ভ্যান গাড়ি হস্তান্তর করেন পৌরসভাকে। পরে পৌরসভার উন্নয়ন মূলক কর্মকান্ডে সহযোগীর হাত বাড়িয়ে দেওয়ায় এই তিনজনকে দেওয়া হয় সম্মাননা স্মারক। অনুষ্ঠানে প্রধান অতিথি পৌরসভার পরিছন্নতা সেবকদের ড্রেস বিতরণ করেন এবং এক শত দুস্থ পরিবারে চাউল বিতরণও করেন।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও প্যানেল মেয়র-২ এডভোকেট সমীর দাশ গুপ্তের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগেরর সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, স্বপন দাশ গুপ্ত, ওসি আবদুল্লাহ আল হারুন, কাউন্সিলর জানে আলম জনি, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, শওকত হাসান, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net