1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ গণটিকা কার্যক্রম শুরু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

রামগড়ে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ গণটিকা কার্যক্রম শুরু

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৫৯ বার

মহামারি করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে কোভিড-১৯ গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৭ আগষ্ট) থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় ১নং ইউনিয়নের বৈদ্ধপাড়া, ২নং ইউনিয়নের পাতাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং গুইমারার হাফছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ৩টি কেন্দ্রে গণটিকা দান কার্যক্রম অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলিতে গণটিকা দিতে ইচ্ছুক ব্যক্তিরা সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে দেখা যায়।

কেন্দ্রগুলিতে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্যাহ মারুফ, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান কাশেমী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রতীক সেন, রামগড় ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র কর সহ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতীক সেন জানান, সরকারী নির্দেশনা মোতাবেক উপজেলার ইউনিয়ন পর্যায়ে ৬শত জন করে ১৮শত জনকে সিনোফার্মার প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভাসহ পুরো উপজেলায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সেইসাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত টিকাদান কার্যক্রমও চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net