1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে বিদ্যালয় ভবন কাজ শেষ না হতেই রেলিং ধসে পড়ে ছাত্র আহত নির্মাণ ভবনে ভাংচুর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

লাকসামে বিদ্যালয় ভবন কাজ শেষ না হতেই রেলিং ধসে পড়ে ছাত্র আহত নির্মাণ ভবনে ভাংচুর

কুমিল্লা বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৬৯ বার

নিম্নমানের রড ও নির্মাণসামগ্রী ব্যবহার করে কুমিল্লা লাকসাম উপজেলার অশ্বদিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী।প্রয়োজনীয় তদারকির অভাবেই ঠিকাদারি প্রতিষ্ঠান ওই সব সামগ্রী দিয়ে ছাদ ঢালাইসহ অন্যান্য কাজ করছেন। এ কারণে কাজ শেষ হওয়ার আগেই ভবন ফাটল ও ধসে পড়েছে ভবনের বারান্দার রেলিং। ধসে পড়া দূর্ঘটনায় ওই প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থী সাফায়ত নামে এক ছাত্র আহত ও হয়েছে। ২৪ আগষ্ট মঙ্গলবারে ছাত্র আহত ও স্কুল নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে শুনে নির্মাণ ভবনে ভাঙচুর করেছে স্কুল ছাত্র ও গ্রামবাসী।
নির্মাণাধীন এ স্কুলের বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয়। খবর পেয়ে বুধবার নির্মাণাধীন বিদ্যালয় ভবন পরিদর্শন ও আহত ছাত্রকে দেখতে আসেন জেলা প্রকৌশলী, ঠিকাদার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির লোকজন।
জানা যায়,উপজেলা বাকই দক্ষিণ ইউনিয়নে অশ্বদিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একটি ভবন নির্মাণে ২ কোটি ৮৮ লাখ ৩২ হাজার টাকা ব্যায়ে স্কুলটির নির্মাণের কাজ পায় মেসার্স মোস্তফা কামাল নামে কুমিল্লার ঠিকাদার প্রতিষ্ঠান। গত বছরের জুলাইয়ে মাধ্যমিক বিদ্যালয়ের নতুন এ ভবন নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণের প্রথমেই স্কুলটিতে অনিয়ম করে কাজ শুরুর অভিযোগ ছিল। ভবনের বেস ঢালাইয়ে নিম্নমানের পুরনো রড ও সিমেন্ট ব্যবহার করতে দেখে এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ রাখার জন্য ঠিকাদার ও ইন্জিনিয়ারকে জানান। ২৪ আগষ্ট মঙ্গলবার সকালে এসএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট জমা দিতে বিদ্যালয়ে আসেন সাফায়ত নামে এক পরীক্ষার্থী। নির্মাণধীন ভবনে বারান্দায় দাঁড়িয়ে রেলিং পা রেখে দাঁড়িয়ে থাকা অবস্থায় রেলিং ধসে নিচে পড়ে আহত তিনি।এছাড়া ঠিকমতো রড-সিমেন্ট না দিয়ে কাজ চলছে এমন খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ আর ছাত্ররা মিলে ভবনটি প্রায় এক ঘণ্টা ধরে ভাঙচুর করে।
স্থানীয়রা আরও জানান, রড, সিমেন্ট কম দিয়ে কাজ করা হচ্ছে। এতে ভবনটি যেমন দীর্ঘস্থায়ী হবে না, তেমনি স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে। টেকসই আর নিরাপদ ভবন চান তারা।

অশ্বদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক জানান, বার বার সতর্ক করার পরেও ঠিকাদারের লোকজন অনিয়ম করে ভবনের কাজ করায় ও ছাত্র আহত বিষয় ছাত্ররা স্কুলটি ভাঙচুর করা হয়েছে। আমরা সঠিক নিয়মে কাজ চাই।
মেসার্স মোস্তফা কামাল নামে প্রতিষ্ঠানের ঠিকাদার মনির হোসেন মুঠোফোনে বলেন, জানা মতে স্কুলটিতে কোনও অনিয়ম হয়নি। ইঞ্জিনিয়ারের পরামর্শে কাজ চলছে। তবে নির্মাণ শ্রমিকরা স্কুলের বারান্দার কাজ করার সময় এক জায়গায় কম রড ব্যবহার করেছে ওই স্থানটি ধসে পড়ে এক ছাত্র আহত হয়েছে জানতে পেরেছি ওই ছাত্রের চিকিৎসা খরচ দিচ্ছি । স্কুলের লোকজন মিলে নিছ তলা থেকে ৪ তলা বারান্দার রেলিং ভাঙচুর করেছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম বলেন,নির্মাণের শুরুতে ঠিকাদার অনিয়ম করে আসছে,রেলিং ধসে এক ছাত্র আহত হয়েছে। এলাকার ছাত্ররা ভাংচুর করেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি।জেলার ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছে তারা ঠিকাদারকে বলেছেন সঠিক নিয়মে কাজ করার জন্য এবং আহত ছাত্রের চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net