ঢাকা   ০৫:৫০:৪৫ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

লোহাগাড়ায় ষাটোর্ধ বৃদ্ধা-পুত্র ও দুই পুত্রবধু হত্যাচেষ্টার মামলায় জসিম আটক

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩৪২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
ছবি : লোহাগাড়ায় ষাটোর্ধ বৃদ্ধা, পুত্র ও দুই পুত্রবধু হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার জসিম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজানের লেইঙ্গা পুকুর পাড় এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এলাকার কুখ্যাত ত্রাস ডাকাত বাবুল বাহিনী কর্তৃক ষাটোর্ধ বৃদ্ধা সাজেদা বেগম, পুত্র হেলাল উদ্দিন এবং দুই পুত্রবধু শাহিন আক্তার মনি ও শাহিন আক্তারকে মারাত্বকভাবে রক্তাক্ত জখম করে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় জসিম উদ্দিনকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশ।
৩১ জুলাই (শনিবার) রাতে উত্তর কলাউজান এলাকা থেকে তাকে গ্রেফতার করে আজ রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতার জসিম উদ্দিন উপজেলার উত্তর কলাউজানের লেইঙ্গা পুকুর পাড় এলাকার মৃত সৈয়দুর রহমানের পুত্র। সে এলাকার কুখ্যাত ত্রাস ডাকাত বাবুলের ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভুক্তভোগী ও মামলার বাদী সাজেদা বেগম (৬৫) জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জসিম উদ্দিনের ভাড়াটে সন্ত্রাসী বাবুল বাহিনীর লোকজন আমার ছেলে হেলালের উপর বেশ কযেকবার হামলা করেছিল। সর্বশেষ গত ২৬ জুলাই সকাল ৯টার দিকে আমাদের মৌরসী জমিতে ধানের চারা রোপন করতে গেলে জসিমের ভাড়াটে সন্ত্রাসী ডাকাত বাবুলসহ তার লোকজন আমার ছেলে হেলালের উপর অতর্কিত হামলা করে। এ সময় হেলালের চিৎকার শুনে আমি ও দুই পুত্রবধু তাকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা দুই পুত্রবধুকে শ্লীলতাহানিসহ দেশীয় অস্ত্র-স্বস্ত্র দিয়ে মারাত্বকভাবে রক্তাক্ত জখমসহ শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। এসময় দুই পুত্রবধুর কাছ থেকে এক লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের দুই ভরি ওজনের স্বর্ণের চুঁড়ি ও আংটি ছিনিয়ে নেয়। এরপর ডাকাত বাবুল বাহিনীর সন্ত্রাসীরা প্রায় ঘন্টাব্যাপী ত্রাসের রাজত্ব চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশংকাজনক অবস্থায় আমাদেরকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় গত ৩০ জুলাই রাতে লোহাগাড়া থানায় ডাকাত বাবুল, জসিম উদ্দিন, রফিক, মাইনুদ্দিন, রুজিসহ ৩/৪জন অজ্ঞাতনামীয় সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, এ ঘটনায় জড়িত জসিম উদ্দিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার মুলহোতা বাবুল এলাকার একজন কুখ্যাত ত্রাস। সে এলাকায় ডাকাত বাবুল হিসেবে পরিচিত। সে বিদেশ থেকে আসার পরই এলাকায় নানা অঘটনের জন্ম দিচ্ছে। তাকে শীগ্রই গ্রেফতার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি