1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেটের সাংবাদিক ইকবাল মুন্সি মায়ের দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

সিলেটের সাংবাদিক ইকবাল মুন্সি মায়ের দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪১৪ বার

সিলেট এক্সপ্রেস টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ) সিলেটের সাধারণ সম্পাদক ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সদস্য এটিএন বাংলার সাংবাদিক ইকবাল মুন্সির মা আঙ্গুরা খাতুনের জানাযা
নামাজ শেষে বুধবার (১১ই আগষ্ট) সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার রাণীরকোট নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে
দাফন করা হয়েছে।

আঙ্গুরা খাতুন বুধবার (১১ই আগষ্ট) সকাল ৭ ঘটিকায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানাযায়, আঙ্গুরা খাতুন করোনাভাইরাসে অক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মরহুমার মৃত্যুকালে ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক ইকবাল মুন্সির মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ) সিলেটের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় টিসিজেএ এর সভাপতি দিলেন সিংহ ও সংগঠনের সকল সদস্যবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও বাংলাদেশ ফটো জার্নালিষ্ট সিলেট এসোসিয়েশন নেতৃবৃন্দরাও গভীর শোক জানিয়েছেন। সংগঠনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও সাধারণ সম্পাদক আশকারা ইবনে লস্কর রাব্বি গনমাধ্যমে প্রেরিত বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া এলাকার অসংখ্য সম্মানিত ব্যাক্তিবর্গসহ বিভিন্ন মহলের লোকজনরা শোক জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net