1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনাগাজীর পশ্চিম সোনাপুরে হামলার শিকার পরিবারের ঘরে রাতের আঁধারে লুটপাটের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

সোনাগাজীর পশ্চিম সোনাপুরে হামলার শিকার পরিবারের ঘরে রাতের আঁধারে লুটপাটের অভিযোগ

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩০০ বার

ফেনীর সোনাগাজীর পশ্চিম সোনাপুরে হামলার শিকার পরিবারের ঘরে দ্বিতীয় দফায় রাতের আঁধারে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। জমির বিরোধ নিয়ে চার নারীকে কুপিয়ে আহত করার রেশ কাটতে না কাটতে শুক্রবার গভীর রাতে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঢুকে ফের নগদ দেড় লাখ টাকা ও দেড়ভরী স্বর্ন লুটে নিয়েছে দুবর্ত্তরা। আহতরা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তারা চিকিৎসাধীন থাকা অবস্থায় এই লুটের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির মাঝে নতুন আতঙ্ক দেখা দিয়েছে। রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চারজন নারীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের মনছুর আলী দরবেশ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, বাহার উদ্দিন ছুট্ট মিয়ার সাথে একই বাড়ির কামাল উদ্দিন গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমির বিরোধের জেরে কামাল উদ্দিন, তার শ্যালক শাকিব, তার ভাই জহির উদ্দিন, সোনিয়া, মনোয়ারা বেগম, জোসনা আক্তার, সাবিনা আক্তার মিলে বাহার উদ্দিন ছুট্টুর পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা করে। এসময় বাহার উদ্দিনের স্ত্রী কদর বিয়া, কন্যা আনোয়ারা বেগম, ফারজানা আক্তার ও সুলতানা আক্তারকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে।আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে জহির উদ্দিন, সোনিয়া আক্তার ও জোসনা আক্তারকে গ্রেফতার করেছে। এ ঘটনার জেরে ফের লুটের ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্তদের দাবী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net