1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্কুল বন্ধ তাই বাগানের কাজে ব্যস্ত শিক্ষক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত 

স্কুল বন্ধ তাই বাগানের কাজে ব্যস্ত শিক্ষক

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪৬৬ বার

মহামারী করোনা ভাইরাস এর কারনে প্রায় গত দেড়
বছর যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই ঘড়ে বসে সময় নষ্ট না করে কমলা
বাগান পরির্চযায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় পুরুষ্কার প্রাপ্ত কমলা চাষী
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিমসারডুবী সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের সহ- শিক্ষক মোছা: ফাতেমা মজুমদার। প্রধানমন্ত্রীর দেয়া পরামর্শ আর
জাতীয় পুরুস্কারই আরো উৎসাহ বাড়িয়ে দেয় ফাতেমার।

জানাগেছে,উপজেলার মিলন বাজার মোজাম্মেল হোসেন আহম্মেদ উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পশ্চিম সারডুবী এলাকার খলিলুর রহমান এর স্ত্রী সহকারী শিক্ষক ফাতেমা মজুমদার গত
২০০৫ ইং সালে কমলা খেয়ে বীজ রোপন করে পরীক্ষা মুলক ১ টি চারা গাছ থেকে
আজ বিশাল বাগান করতে সক্ষম হয়েছে। বর্তমান নাগপুরি সহ বিভিন্ন
উন্নত জাতের ৫ শতাধিক গাছে কমলা ধরেছে। চারা গাছ ও কমলা বিক্রী করে
প্রতি মৌসুমে ৫ লাখ টাকা আয় করেন। ইতো মধ্যেই একজন সফল কমলা চাষী
হিসেবে বিভিন্ন এলাকায় ব্যপক পরিচিতি লাভ করেছেন। এছাড়াও সাংবাদিক
কর্তৃক বাগানের ছবি বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হওয়ার পর জেলা
প্রশাসক সহ একের পর এক সরকারী-বেসরকারী উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের
আগমন ঘটেছিল কমলা বাগান পরিদর্শনে। ২০১৪ ইং সালে শুরু হয় বাগান
থেকে কমলা বিক্রী, এরই এক পর্যায়ে শ্রেষ্ঠ কমলা চাষী হিসেবে ২০১৬ ইং
সালের ৭ জানুয়ারী প্রধানমন্ত্রীর দেয়া জাতীয় পুরুস্কার লাভ করেন ফাতেমা
মজুমদার।

সরজমিনে গেলে কথা হয় কমলা চাষী ফাতেমা মজুমদারের সাথে, এসময় তিনি
জানান, কমলা একটি অর্থকারী ফল হলেও আমরা উত্তরাঞ্চলের মানুষ হিসেব করি না।
অথচ এ অঞ্চলের মাটি কমলা চাষের উপযোগি, তার বাস্তব প্রমান আমার বাগান।
প্রধানমন্ত্রীর উন্নয়নে নারীরাও পারেন সহযোগিতা করতে। তাই আমি চুপ করে
ঘড়ে বসে না থেকে কৃষি সহ বিভিন্ন উন্নয়ন মুলক কর্মে অংশ নিচ্ছি।
এখন পর্যায়ক্রমে বাগান সম্প্রসারিত করে ৫ শতাধিক কমলা গাছ থেকে কমলা ও
নার্সারী থেকে হাজার হাজার কলম চারা বিক্রী করে বছরে ৫ লাখ টাকা আয়
হচ্ছে। স্বামী ও স্ত্রী ২জনেই চাকুরী জীবি (শিক্ষক) হয়েও অসম্ভব কে সম্ভব
করে এ বিশাল কমলা বাগান লালমনিরহাট জেলার বহুল প্রসংশনীয় বিষয় হয়ে
দাড়িয়েছে জেলাবাসীর নিকট। ২জনের চাকুরী জীবন,স্কুল টাইম ও দায়িত্ব
পালন শেষে অবসর সময়ের সফলতা ও বারতি আয় বদলে দিয়েছে ১ ছেলে ও ৩ মেয়ে
সহ ৫ সদস্য’র পরিবারের ভবিষ্যৎ চলার গতি ধারাকে।
তাই তিনি নিজেকে কমলা বাগান পরির্চযায় ব্যস্ত রাখছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net