ঢাকা   ০১:৩৭:০৪ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

হাটহাজারীতে আসন্ন যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আহবায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩২৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আসন্ন যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের এক সাধারণ সভা গত শুক্রবার হাটহাজারী শ্রীশ্রী সীতাকালী কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি কল্যাণ পালের সভাপতিত্বে শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্যামল রুদ্র। ছোটন দাশের সঞ্চালনায় আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ও পরিষদের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন অসীম দাশ গুপ্ত, আশীষ দে, দীপেন দাশ, সাংবাদিক শ্যামল নাথ, মাস্টার শিবু দাশ, নিকু শীল, মুন্সি বিশ্বজিৎ দে, এড. কৃষ্ণ প্রসাদ নাথ, বিধান বণিক, সাংবাদিক সুমন পল্লব, রতন চৌধুরী, সুমন মিত্র, নয়ন চৌধুরী, সনি পাল, শাওন দাশ, সুজন বণিক, রুবেল আচার্য্য, লিটন রুদ্র, উৎপল রুদ্র, বিশ্বজিৎ নাথ, অরুণ চৌধুরী, শৈবাল নন্দী, জয়দেব শীল, সাহস শীল, সোহান শীল, সৃজন দাশ প্রমূখ।

সভায় আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সুচারু ভাবে সম্পন্ন এবং স্বাস্থ্য বিধি মেনে উদযাপন করার লক্ষ্যে পরিষদের সহ সভাপতি দীপেন দাশকে আহবায়ক ও যুগ্ম সম্পাদক মুন্সী বিশ্বজিৎ দে কে সদস্য সচিব মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট একটি উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি