1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে জন্মাষ্টমী উদযাপনে ব্যাপক প্রস্তুতি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

হাটহাজারীতে জন্মাষ্টমী উদযাপনে ব্যাপক প্রস্তুতি

প্রতিনিধি, হাটহাজারী, চট্টগ্রাম :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৫৮ বার

আসন্ন সনাতনী সম্প্রদায়ের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আগামী ৩০ আগষ্ট সোমবার হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে দিনব্যাপী ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার (২৭ আগষ্ট) বিকেলে হাটহাজারীর স্থানীয় সাংবাদিকদের সাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সংগঠনের কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি কল্যান পাল।

এসময় সভাপতি কল্যাণ পাল জন্মাষ্টমী অনুষ্ঠানের কর্মসূচি সাংবাদিকদের নিকট তুলে ধরেন। আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে দেশ, জাতি ও বিশ্ব মঙ্গল কামনায় গীতা পাঠ, ধর্মীয় আলোচনা সভা এবং দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ এবং শ্রীকৃষ্ণের পূজা অর্চনা।

মতবিনিময়কালে আসন্ন জন্মাষ্টমী অনুষ্ঠান সফল করার জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জন্মাষ্টমী পরিষদের প্রধান সমন্বয়ক শিক্ষক নেতা শিমুল মহাজন, প্রধান উপদেষ্টা ড. শিপক নাথ, প্রধান পৃষ্ঠপোষক লিটন মহাজন, উৎসব উদযাপন পরিষদের আহবায়ক দীপন দাশ, সিনিয়র সহ সভাপতি ডা. অসীম দাশ গুপ্ত, তপন পাল, সাংবাদিক শ্যামল নাথ, লিটন পালিত, ছোটন দাশ, সচিব মুন্সি বিশ্বজিৎ দে, ডা. জগদীশ চক্রবর্তী, সাংবাদিক সুমন পল্লব, বিধান বনিক, নটরাজ চৌধুরী, এ্যাডভোকেট কৃঞ্চ প্রসাদ নাথ, বিশ্বজিত নাথ ও চন্দন নাথ প্রমুখ।- হাটহাজারী সমাচার

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net