1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় গাছ লাগানোকে কেন্দ্র করে স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করেছে দূরবৃত্তরা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত 

হাতিয়ায় গাছ লাগানোকে কেন্দ্র করে স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করেছে দূরবৃত্তরা

জিল্লুর রহমান রাসেল
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩০৫ বার

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বাড়ির সামনে গাছ লাগানোকে কেন্দ্র করে রাতের অন্ধকারে মো: সৈকত (১৩) নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করেছে দূরবৃত্তরা। বুধবার রাত ৩টার দিকে হাতিয়া পৌরসভার চার নং ওয়ার্ডের বেজুগালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

আহত মো: সৈকত (১৩) পৌরসভার চার নং ওয়ার্ডের দক্ষিন বেজুগালিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং স্থানীয় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।
প্রত্যক্ষ্যদর্শী মো: মোস্তফা (৫০) জানান, সৈকতের বাবা তাদের ঘরের সামনে গাছ লাগালে তার চাচাতো ভাইয়েরা সে গাছ তুলেপেলে দেয়। সৈকত এর প্রতিবাদ জানালে তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি ধামকি দেয়। পরে ঘটনারদিন রাতে সৈকত প্রাকৃতিক প্রয়োজনে সাড়া দিতে বেরহলে একই বাড়ির মো: হোসেনের ছেলে জসিম, আকতার, আলতাফ, বোরহান তাকে বেধড়ক পিটিয়ে বেধে রাখে। পাশের লোকজন এগিয়ে আসলে তাদের উপরও ছড়াও হন তারা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে সৈকতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী রয়েছে।

পুলিশের এস আই মেহেদি হাসান জানান, সৈকতকে সেখানে আটকে রাখা হয়েছিলো , আমরা খবর পেয়ে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়, তবে এ বিষয়ে এখনো কোন মামলা দায়ের হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net