1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধা পুলিশের প্রেস ব্রিফিং! প্রতারক চক্রের ২ সদস্য আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

হাতীবান্ধা পুলিশের প্রেস ব্রিফিং! প্রতারক চক্রের ২ সদস্য আটক

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৩৩ বার

২ প্রতারক চক্রের হোতাকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা পুলিশ। এ ঘটনায় লালমনিরহাটের হাতীবান্ধা থানায় প্রেস ব্রিফিং করেছেন। হাতীবান্ধা থানার ওসির রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার। লিখিত বক্তব্যে বলা হয়, প্রতারক সোহেল মিয়া ও রফিকুল ইসলাম ২ ট্রাক ভুট্টা আত্মসাত করেন। লালমনিরহাট পুলিশ সুপার এসপি আবিদা সুলতানা ও হাতীবান্ধা থানা পুলিশ কঠোর পরিশ্রম করে সোহেল মিয়াকে জামালপুর জেলার মাদাগঞ্জ থেকে ও রফিকুল ইসলামকে রংপুর মিঠাপুকুর থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতে মানুষ যেন প্রতারিত না হয় সেজন্য আজকের এই প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, ওসি তদন্ত রফিকুল ইসলাম, এসআই আংগুর, এসআই মিজান প্রমুখ। আটককৃত সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net