1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার এক নোয়াখালীর সেনবাগে কৃষি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত

২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩৬৬ বার

২০০৪ সালের ২১শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে বাংলাদেশ যুবলীগ কুমিল্লা উত্তর জেলা শাখার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ শে আগস্ট) বিকেল ৪ টায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দিন বাহার, যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মোকবুল মাহমুদ প্রধান, দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, বাঙ্গরা থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল, মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাজী দেলোয়ার মাস্টার, চান্দিনা উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিনসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

পরে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সভায় কুমিল্লা উত্তর যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে বক্তার বক্তব্যকালে বলেন, তৎকালীন বিএনপি–জামায়াত জোট সরকারের মদদে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার শেষ পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে ওই সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়।আমরা সে গ্রেনেড হামলার মুল হোতা ও পরিকল্পনাকারী তারেক রহমানকে গ্রেফতার করে দেশে এনে দ্রুত মামলার রায় কার্যকর করার দাবী জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net