1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আওয়ামী লীগে উদ্ভট পদ কার্যকরী সভাপতি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

আওয়ামী লীগে উদ্ভট পদ কার্যকরী সভাপতি

হুমায়ুন কবীরঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৬৯ বার

বাংলাদেশ আওয়ামী লীগ শরীয়তপুর ৩ এলাকায় গোসাইরহাট উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার আওয়ামী লীগের কমিটিতে নতুন একটি পদ ঘোষণা করা হয়েছে তা হলো কার্যকরী সভাপতি। এই পদটি নাহিম রাজ্জাক এমপি হওয়ার পর থেকেই আবিষ্কার করা হয়েছে। তাঁর বাবা প্রয়াত আব্দুর রাজ্জক এর সাংগঠনি কর্মকান্ডের সময় এ পদের কোন অস্তিত্ব পাওয়া যায় নাই বা ৫০ বছরের অধিক রাজনৈতিক কর্মকান্ডের সময় আওয়ামী লীগের কোন গঠনতন্ত্রে দেখি নাই। এটা গঠনতান্ত্রিক বিধি বিধানে পড়ে না। এখন প্রশ্ন হলো পদটি কি মাননীয় প্রধানমন্ত্রী দলের সভাপতি শেখ হাসিনা গোপনে বিশেষ দূত মারফত শরীয়তপুর-৩ এলাকায় পাঠিয়েছেন,না-কি তাঁর দক্ষ সাংগঠনিক পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন?কর্মীদের মূলা ঝুলানোর মতো এ পদটি দেয়া এক প্রকার প্রতারণার সমিল বলে আমার ধারণা।

আর এই পদ সম্বলিত কমিটির কাগজটি যে সব উপজেলার বুজুর্গ সভাপতি,সম্পাদক অনুমোদন দিয়েছেন তারাও মনে হয় করোনায় আক্রান্ত হয়ে নিজেদের বিবেকহীন করে, নীতি আদর্শ হারিয়ে ফেলেছেন।না-কি অর্থের মোহে পড়ে অন্ধ হয়ে গেছেন।আবার দলের কমিটিতে করোনার মতো হাইব্রিড ছড়িয়ে পড়েছে।এখন শুধু ভয়, কখন মোস্তাক প্রেতাত্মারা মাথা চাড়া দিয়ে ওঠে।কারন দেশে র‍্যাবের হাতে অপকর্মের কারনে যেসব হাইব্রিড নেতারা ধরা পড়ছে তারা সকলেই হাওয়া ভবনের দোসর।আর এই দোসররা অর্থ দিয়ে খুনি মোস্তাকের অনুসারী নেতাদের কিনে দলে স্থান করে নিচ্ছে।যার কারনে মাননীয় প্রধানমন্ত্রী দলের সভাপতি শেখ হাসিনার নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।তাই সকলের কাছে সবিনয় অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীর জীবনের নিরাপত্তা সুরক্ষায় হাইব্রিড মুক্ত দল গঠনে এগিয়ে আসুন, আল্লাহ্ আমাদের সহায় হউন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net