ঢাকা   ০৭:২৪:২০ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর!

আগস্ট মাসে এখন আমরা শোকের মাতম করি না : শিল্পমন্ত্রী এ্যাড নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি

আগস্ট মাসে এখন আমরা শোকের মাতম করি না, আমরা অঙ্গিকার করি এবং শপথ নেই নরসিংদীতে শিল্পমন্ত্রী এ্যাড নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি

সফিকুল ইসলাম রিপন ;নরসিংদী
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪০২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নরসিংদী প্রতিনিধি : শিল্পমন্ত্রী এ্যাড নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, আগস্ট মাসে এখন আমরা শোকের মাতম করি না, আমরা অঙ্গিকার করি এবং শপথ নেই। প্রতিবারই আগস্ট মাসে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে নতুন নতুন অঙ্গিকার করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

শিল্পমন্ত্রী আরো বলেন, বিশ্বের রাজনীতি এবং অর্থনীতিতে বাংলাদেশ এখন রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের দিকে এখন সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। করোনা মোকাবেলায় সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে। তখন আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় জীবন এবং জীবিকাকে সমন্বয় করে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছি। প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে টিকাদান শুরু হয়ে গেছে। সবার টিকাদান সম্পূর্ণ হলে জীবন এবং জীবিকা স্বাভাবিক হয়ে যাবে।
রবিবার দুপুরে নরসিংদী সরকারি কলেজে নরসিংদী পৌরসভার অর্থায়নে প্রথমকর্মযঞ্জ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুরাল মুক্তির মহানায়ক উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালবে,হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া, অধ্যাক্ষ গোলাম মোস্তফা মিয়া, ড,মশিউর রহমান মৃধা, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি