1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় পৃথক মামলায় পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ

আনোয়ারায় পৃথক মামলায় পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক

আনোয়ারা সংবাদ দাতা ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩২০ বার

চট্টগ্রামের আনোয়ারায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ লিটার চোলাই মদসহ ২জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত ১জন এবং সিআর মামলায় ওয়ারোন্টভুক্ত ৩আসামীকে আটক করা হয়।
সোমবার (৯ আগস্ট) পৃথক পৃথক অভিযানে মোট ৬আসামী আটক করে আনোয়ারা থানা পুলিশ।আটকৃত আসামীরা হলেন, নেপাল দেব নাথ(৩৫), মিশন কান্তি নাথ (৩২), মো শাহাতদ হোসেন(২৮), মো গিয়াস উদ্দিন (৫০), আসামি অপু দে(৪৫), আসামি মো শওকত(২৪)।

থানা সূত্র জানা যায়, এসআই আবুল ফারেজ জুয়েল ও সঙ্গীয় ফোর্সসহ কৈনপুরা এলাকা হতে ১০০ লিটার চোলাইমদ ও মাদক ব্যবহৃত সিএনজিসহ মাদক ব্যবসায়ী নেপাল দেব নাথ(৩৫) ও মিশন কান্তি নাথ(৩২) কে আটক করা হয়। অপরদিকে এসআই আরাফাত ও তার সঙ্গীয় ফোর্সসহ জিআর ১৩৩৭/১৬ (চকবাজার) এর মামলায় ওয়ারেন্টভুক্ত মো শাহাতদ হোসেন (২৮), এএসআই শাহাজানের নেতৃত্বে সিআর ১৯১/১৮(সিসি) এর মামলায় ওয়ারেন্টভুক্ত মো গিয়াস উদ্দিন (৫০), এএসআই শামসুল হুদার নেতৃত্বে এস(পি)-৩/১৩এর মুলতবি ওয়ারেন্টভুক্ত অপু দে(৪৫), এএসআই ওমর ফারুক সরকারের নেতৃত্বে নারী শিশু নির্যাতন দমন আইনের মামলা নং ৭৯৭/১৮ এর মুলতবি পরোয়ানা ভুক্ত আসামি মো শওকত(২৪) কে আটক করা হয়।এসব আসামী আটকের বিষয়ে আনোয়ারা থানার তদন্ত কর্মকর্তা (সৈয়দ ওমর) বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল আনোয়ারায় বিশেষ ৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মোট মাদক ও নারী শিশু নির্যাতনসহ মোট ৬ আসামীকে আটক করা হয়েছে পরে গ্রেফতারকৃত সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net