1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমন ধানের আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

আমন ধানের আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট,থেকে।
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৫২ বার

লালমনিরহাট জেলার ৫ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল ও জেলার বিভিন্ন এলাকায় আমন ধান চাষের জন্য উপযোগী ও উর্বর মাটি হওয়ায় এবার আমন ধানের ফলন ভালো হবে। বীজ, সার ও কিটনাশক ঔষুধের পর্যাপ্ত সরবরাহসহ আবহাওয়া অনুকুলে থাকায় এবার এ জেলায় আমন আবাদে বাম্পার ফলন পেতে যাচ্ছে বলে জানান, স্থানীয় কৃষকরা। লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের ধান চাষী জহুরুল ইসলাম, মোঃ মোজাম্মেল খান ও মো: নুর আলমসহ একাধিক কৃষক জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সরকার কর্তৃক বীজ, সার ও ঔষুধসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ায় অন্যান্য ফসলের তুলনায় আমন ধান চাষে কৃষকদের কাছে জনপ্রিয় ফসল হয়ে উঠেছে। এ বছর ধান ক্ষেতে রোগ বালাই কম ও আবহাওয়া অনুকুলে থাকলে লালমনিরহাট জেলায় আমন ধানের বাম্পার ফলন হবে বলে কৃষি বিভাগও আশাবাদী। তবে আগাম জাতের ধান দেড় মাসের মধ্যে বাজারে পাওয়া যাবে কৃষকরা জানান। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জহুরুল ইসলাম ও মোঃ খায়রুল ইসলাম জানান, চলতি মৌসুমে এ জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ৮৫ হাজার ৫১৫ হেক্টর জমিতে ধরা হয়। তবে এ পযর্ন্ত এ জেলায় আবাদও হয়েছে ৭৮ হাজার ৭০৫ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাএা ছাড়িয়ে যাবে। কৃষক এবং কৃষি বিভাগের দাবী আবহাওয়া অনুকুলে থাকলে আমনের বাম্পার ফলন হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net