ঢাকা   ০১:১৭:৩৪ এএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ঈদগাঁওতে মুমূর্ষু বাবাকে বাজারে পেলে গেলো সন্তানরা

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৭৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পারিবারিক কলহের জেরে অসুস্থ বাবাকে পরিচয় দিচ্ছে না দুই সন্তান। মুমূর্ষু অবস্থায় ৫ দিন ধরে পড়ে আছে স্থানীয় একটি বাজারে৷ জনপ্রতিনিধি, সমাজ সর্দার ও স্থানীয়রা একাধিক বার ছেলেদের হাতে তুলে দিতে চাইলেও গা ঢাকা দেয় দু’ভাই৷

একই এলাকার এক ব্যক্তির তত্বাবধানে বাজারের একটি পরিত্যক্ত দোকানের সামনে শুয়ে আছে। বাকরুদ্ধ বাবা কোন কথাও বলতে পারছে না।

অসুস্থ মোহাম্মদ শাহজাহান কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম টেকপাড়া এলাকার ছৈয়দ আহমেদের ছেলে।

বিয়ে করে কালির ছড়া এলাকায় তার শ্বশুর বাড়িতে স্ব পরিবার থাকত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়া বাজারে।

স্থানীয়রা জানান,পড়ে থাকা মোহাম্মদ শাহজাহান কালির ছড়া চৌধুরী পাড়া এলাকার জনৈক ব্যক্তির মেয়েকে বিয়ে করে সেখানেই সংসার শুরু করেছিল।

তাদের ঔরসে ২ সন্তানের জনক হন। পারিবারিক কলহের জেরে বিগত ২ বছর পূর্বে মোহাম্মদ শাহজাহানকে তালাক দেন স্ত্রী। সে থেকে শাহজাহান মানসিক ভাবে ভেঙে পড়ে। মাস খানেক আগে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসা কাতরাচ্ছিল।

এমন সময়ে গত শনিবার ব্রেইন স্ট্রোক করলে স্থানীয়রা আর্থিক সহযোগিতা করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্রে নিয়ে যাওয়ার নির্দেশ দেন৷ পিতা -মাতা, ভাই বোন, স্ত্রী বিহীন অসহায় মোহাম্মদ শাহজাহানকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে না পেরে স্থানীয়রা তার দুই ছেলের হাতে তুলে দিতে চাইলে তারা অস্বীকৃতি জানান।

তবে তাদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এলাকাবাসী বলেন, টানা পাঁচ দিন ধরে স্থানীয় আবদুল আমিন নামের এক ব্যক্তি সেবা যত্ন করে যাচ্ছে। তারা সরকারের কাছে এই স্বজনহারা মোহাম্মদ শাহজাহানের চিকিৎসা, বাসস্থান নিশ্চিত করণে এগিয়ে আসার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি