1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একজন আদর্শ শিক্ষক মাওলানা মফজল আহমদ শরিফী চলে গেলেন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ

একজন আদর্শ শিক্ষক মাওলানা মফজল আহমদ শরিফী চলে গেলেন

আনোয়ারা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪৯৭ বার

না ফেরার দেশে চলে গেলেন আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের বিশিষ্ট আলেমে দ্বীন ও নাসিরাবাদ মোহাম্মদিয়া হাফেজুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মফজল আহমদ শরিফী(৯০) ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন.।

৪ আগষ্ট বুধবার সকাল ৬;৩০টায় নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবত বাধ্যক্য জনিত সমস্যায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ২ পুত্র ও ৫ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

বাদ জোহর নামাজে জানাজা শেষে নিজ প্রতিষ্ঠিত বরুমচড়া সওদাগর দীঘির পাড়ে কারবালা জামে মসজিদের পাশে সমাহিত করা হয়।

তিনি শিক্ষকতা জীবনের শুরুতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন,
পরে সরকারি চাকরি ছেড়ে তিনি হাটহাজারী ছিফাতলী গাউছিয়া,বাকলিয়া আহমদিয়া করিমা ও নাসিরাবাদ মোহাম্মদিয়া হাফেজুল উলুম মাদ্রাসাসহ অনেক মাদ্রাসায় অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। অনেক অলেমের ওস্তাদ ও ছিলেন মরহুম মাওলানা মফজল আহমদ শরিফী। মাদ্রাসা ছাড়াও তিনি মসজিদ তৈরি করেন। বরুমচড়া সওদাগর দীঘির পাড়ে কারবালা জামে মসজিদ অন্যতম।

তাঁর ইন্তেকাল আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহদাত হোসেন চৌধুরী সহ বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net