1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাতারে স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

কাতারে স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাতার প্রতিনিধিঃ মোঃ আরাফাত হোসাইন
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৫১৯ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল কাতার শাখা। বিগত ৪১ বছর আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের অনন্য ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন বক্তারা।

এশিয়ান টাউনের ইভিনিং স্পাইস রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাতার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) আহমদ নবী নোমান। রহিম বাদশাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতার বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, মৌলভী বাজার জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব শরিফুল হক সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি বিশিষ্ট গণমাধ্যম ব্যাক্তিত্ব ও কলামিস্ট অধ্যাপক এ.কে.এম. আমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাতার বিএনপির সহ সভাপতি ইসমাইল মনসুর, হাবিবুর রাহমান, ইউসুফ শিকদার, আব্বাস উদ্দীন। কাতার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতা রফিক খাঁন, আব্দুর রব, আতিক আসলাম, ইকাবল হোসেন মামুন, মোহাম্মাদ খোকন, আজাদ আহমদ, মোকতার তালুকদার ও ইদ্রিস শিকদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, ইয়াকুব খান, সাইন উদ্দীন রুহেল, কাতার বিএনপির ক্রিড়া সম্পাদক রিয়াজ উদ্দীন সহ অর্থ সম্পাদক সাহাদাত হোসেন রিদয়, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফনি ভূষণ দাস, কাতার যুবদলের সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম সুমন, কাতার যুবদলের সিনিয়র নেতা রাজনগর জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সেলিম খান, কাতার যুবদল নেতা লিমন ভুঁইয়া, জুবের আসিফ, জাকির হোসেন, কুতুবুল আলম, কবির হোসেন, হামিদুল, স্বেচ্ছাসেবক দল নেতা মুরাদ আহমদ প্রমুখ।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহমেদ রেজান। দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া হাফেজ নূরে আলম জাহাঙ্গীর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net