1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মাদকসহ গ্রেফতার ৪ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন

চৌদ্দগ্রামে মাদকসহ গ্রেফতার ৪

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৪৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ২’শ পিস ইয়াবা, ৬০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে জয়নাল আবেদীন, ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি গ্রামের শামছুল হকের ছেলে সেলিম, শ্রীপুর ইউনিয়নের পারুয়ারা গ্রামের মৃত আবিদ আলীর ছেলে রাশেদ মজুমদার রাসেল ও কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম।

সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পারুয়ারা গ্রামে উপ-পরিদর্শক উগ্যজাই মারমার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নির্মাণাধীন ভবন থেকে ২০০ পিস ইয়াবাসহ রাসেল ও রফিকুল ইসলামকে গ্রেফতার করে। অপরদিকে একই রাতে উপ-পরিদর্শক মনির হোসেনের নেতৃত্বে পুলিশ কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামের লালারদীঘির পাড় থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ জয়নাল আবেদীন ও ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি রাস্তার মাথা থেকে ১০ কেজি গাঁজাসহ সেলিমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net