1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে শাশুড়ির নির্যাতনের শিকার হয়ে গৃহবধূর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

চৌদ্দগ্রামে শাশুড়ির নির্যাতনের শিকার হয়ে গৃহবধূর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৪০৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে শাশুড়ির নির্যাতনের শিকার হয়ে ১৫ দিন মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন খাদিজা আক্তার নামে এক গৃহবধু। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ডাকরা গ্রামের দুবাই প্রবাসী মো: মামুনের স্ত্রী এবং পাশ্ববর্তী শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের মৃত রফিকুল ইসলামের তৃতীয় মেয়ে। শুক্রবার সকালে ঢাকায় ময়নাতদন্ত শেষে খাদিজার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে শাহাবাগ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ বছর আগে মুন্সীরহাট ইউনিয়নের ডাকরা গ্রামের দুবাই প্রবাসী মো: মামুন মজুমদারের সাথে খাদিজার বিয়ে হয়। বিয়ের পর থেকে খাদিজার স্বামী মামুন চাকুরির সুবাদে দুবাই অবস্থান করছেন। এরই মাঝে খাদিজার শাশুড়ি নিলুফা বেগম বিভিন্ন সময়ে কারণে- অকারণে খাদিজাকে কটু কথা বলতেন। খাদিজা প্রতিবাদ করলে তাকে মানসিক নির্যাতনসহ মারধর করতেন। শাশুড়ির নির্যাতন সইতে না পেরে সে প্রায় সময় বাবার বাড়িতে চলে যেত। পরে স্বামীর অনুরোধে আবারও শশুর বাড়িতে ফিরে আসতো।

এবিষয়ে খাদিজা আক্তারের মা সেলিনা বেগম বলেন, ‘বিয়ের পর থেকে খাদিজার শাশুড়ি নিলুফা বেগম তার মেয়ের উপর বিভিন্ন সময় মারধরসহ মানসিক নির্যাতন করতেন। এই নিয়ে দুই গ্রামের শালিসদারদের নিয়ে একাধিকবার শালিস বৈঠক হয়েছে। খাদিজা তার দুই সন্তানের কথা চিন্তা করে এবং দুবাই প্রবাসী স্বামীর অনুরোধে শশুর বাড়িতে ফিরে যেতো। গত ৩১ জুলাই খাদিজার স্বামী মো: মামুন দুবাই থেকে ফোন করে বলে খাদিজার অবস্থা ভালো নয়, তাকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে রাখা হয়েছে। খাদিজার চিকিৎসার জন্য ২ লাখ টাকা নিয়ে ঢাকায় যেতে বলে ফোন কেটে দেয়। পরে আমি খবর নিলে তার শশুড় বাড়ির লোকজন আমাকে জানায়, খাদিজা ২৯ জুলাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে আশ-পাশের লোকজনের সহায়তায় শাশুড়ি নিলুফা খাদিজাকে ঢাকায় নিয়ে যায়। আমি ঢাকা হাসপাতালে যাওয়ার পর তার শাশুড়ি পালিয়ে যায়। ১৫ দিন চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে খাদিজা আক্তার মারা যায়’।

সেলিনা বেগম আরও বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করতে পারেনা। তার শাশুড়ি তাকে নির্যাতন করে গলায় ফাঁস দিয়ে হত্যা করতে চেয়েছিল। আশপাশের লোকজন দেখে ফেলায় এখন বলছে-আমার মেয়ে আত্মহত্যা করতে চেয়েছে’।

খাদিজা আক্তারের চাচাতো ভাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল কাদের অভিযোগ করে বলেন, ‘খাদিজাকে তার শাশুড়ি সবসময় নির্যাতন করতো। তাকে তার শাশুড়ি পরিকল্পিতভাবে হত্যা করেছে। খাদিজার নির্যাতনের বিষয়ে আগে থানায় কোন অভিযোগ করেছেন কি না জানতে চাই তিনি বলেন, মনে করেছিলাম একটা সময় সব ঠিক হয়ে যাবে। তার জন্য থানায় কোন অভিযোগ করি নাই। যদি করতাম, তাহলে হয়তো খাদিজাকে এভাবে জীবন দিতে হতো না’।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকতা শুভ রঞ্জন চাকমা জানান, ‘ভুক্তভোগীর পরিবার নির্যাতনের বিষয়ে থানায় কোন অভিযোগ করেনি। এখন গৃহবধূর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে আমরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net