1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে গ্রেফতার সন্ত্রাসী সাগরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

তিতাসে গ্রেফতার সন্ত্রাসী সাগরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

মোঃ জুয়েল রানা,তিতাসঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৯৫ বার

কুমিল্লার তিতাস উপজেলার সাহাপুর গ্রামের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী সাগরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে উপজেলার সাহাপুর গ্রামের উত্তর পাড়া ঈদগা মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিক্ষোভ সমাবেশে শাহাপুর গ্রামের আনোয়ারুল হক মাদ্রাসা ও এতিম খানার তত্বাবধায়ক মাওলানা আশাদ উল্লার সভাপতিত্বে ও শাহিন মিয়ার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সমাজ সেবক মোঃ হাসান আলী, মাওলানা শাহজালাল, মোঃ রফিকুল ইসলাম, মালেক সরকার, রুহুল আমিন ও আবুতাহের প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ যুবসমাজ।

বক্তব্যকালে বক্তরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী সাগরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। সে যেন সহজে জেল হাজত থেকে বের হতে না পারে। সে আসলে এলাকায় আবারো সন্ত্রাসী চাঁদাবাজি শুরু করবে। এছাড়াও বক্তারা এলাকাবাসী, পুলিশ প্রশাসন ও উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিনীত অনুরোধ করে বলেন, তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রদান করা হয়।

এবিষয়ে তিতাস থানায় সাগরের নামে একটি চাঁদাবাজি ও একটি অস্ত্র মামলা রুজু করে তাকে কুমিল্লা কোর্টে প্রেরণ করা হয়।

উল্লেখ গত ৮ আগস্ট কুমিল্লার তিতাস উপজেলার সাহাপুর শান্তির বাজার পল্লী চিকিৎসক শামসুল হুদার কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) ভাইরাল হওয়ার ৮ ঘণ্টার মধ্যে কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা ও তিতাস থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার (৯ আগস্ট) ভোর রাতে রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে চাঁদাবাজ সাগরকে তার ব্যবহৃত অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ আটক করতে সক্ষম হয়। সাগর তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের সামসুল ইসলাম ওরফে হাবুল বেপারীর ছেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net