1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটের বাঙ্গড্ডায় বাঙ্গড্ডা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

নাঙ্গলকোটের বাঙ্গড্ডায় বাঙ্গড্ডা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

মু. এরশাদ উল্লাহ সোহেল, নাঙ্গলকোট (কুমিল্লা)
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৭১ বার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাজারে বাঙ্গড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা জনাব, মোশাররফ হোসেন মজুমদার ও উক্ত প্রতিষ্ঠানের সভাপতি জনাব রাকিব মজুমদারের উদ্যোগে আজ ১১ই আগস্ট বুধবার সকাল ১১ টায় জনসাধারণের মাঝে সচেতনতা তৈরি করতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। করোনাকালীন সময়ে বিভিন্ন মানবিক কাজ করে আসছে সংগঠনটি। এছাড়াও হেসাখাল এতিমখানার জন্য গিফট সামগ্রী ও ইচ্ছেঘুড়ি সদস্যদের জন্য মাস্ক গিফট প্রদান ও বিভিন্ন ব্যাংকের কর্মচারির মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন।

মাস্ক বিতরণে অংশগ্রহণ করেন, উক্ত প্রতিষ্ঠানের সভাপতি রাকিব হোসেন মজুমদার। এই কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন, হেসাখাল এতিমখানার সন্মানিত প্রতিষ্ঠাতা,জনাব তোফায়েল আহমেদ মজুমদার, বাঙ্গড্ডা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন, নাসির হোসেন, মু. মামুন মজুমদার, ইচ্ছেঘুড়ি পরিবারের প্রতিষ্ঠাতা সদস্য শিক্ষক ও সাংবাদিক এরশাদ উল্লাহ সোহেল, সাংবাদিক সাইফুল ইসলাম সবুজ,মাস্টার সাইফুল ইসলাম, মাস্টার শাখাওয়াত হোসেন ও আরো অনেকে। আজ তারা প্রায় ১০০০ হাজার মাস্ক ও ২০০ পিচ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

প্রতিষ্ঠানের উপদেষ্টা মোশাররফ হোসেন এই করোনাকালীন সময়ে বিভিন্ন সামাজিক কাজ মসজিদ নির্মানে নগদ অর্থ গরিবদের মাঝে বিভিন্ন সহযোগিতা করেন। সভাপতি রাকিব মজুঃ বলেন উনাকে যতবারি আমরা সহযোগিতার কথা বলি উনি একবারের জন্যেও না করেন নি। তিনি আমাদেরকে ভবিষ্যতে বড় ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, করোনা কালীন সময়ে বাঙ্গড্ডা প্রবাসী সমাজ কল্যাণ যে কার্যক্রম গুলো করেছে, তা হলো-
১. জনসচেতনতায় বিভিন্ন বাজারে গিয়ে মাস্ক বিতরণ। ২. অসহায় ও মধ্যবিত্ত পরিবার গুলোর বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে আসা। ৪. মধ্যবিত্ত ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা। ৫. অসহায় পরিবারের মাঝে গোপনে নগদ অর্থ প্রদান। ৬. শীতকালে গরীবদের মাঝে কম্বল বিতরণ ছাড়াও আরও অনেক অনেক মানবিক কাজ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net