1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফারাজ করিমের জন্মদিনে ১৫০ জন গুণী শিক্ষক পেল সেন্ট্রাল বয়েজের সম্মাননা উপহার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক

ফারাজ করিমের জন্মদিনে ১৫০ জন গুণী শিক্ষক পেল সেন্ট্রাল বয়েজের সম্মাননা উপহার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৭৬ বার

সেন্ট্রাল বয়েজ অব রাউজানের প্রতিষ্ঠাতা, তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর শুভ জন্মদিন উপলক্ষে রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত ১৫০ জন গুণী শিক্ষকদের ঘরে ঘরে গিয়ে সম্মাননা উপহার প্রদান ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কার্যালয়ে দোয়া মাহফিল আয়োজন করা হয়। ২৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সের ২য় তলায় সংগঠনের কার্যালয়ে ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানসমূহে সভাপতিত্ব করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, রাউজান পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, রাউজান পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন। বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, শেখ রাসেল স্মৃতি সংসদ রাউজান উপজেলার সভাপতি মোঃ এরশাদ, তারেক হাসান, মোঃ মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, আবদুল্লাহ আল নোমান, আরফানুল ইসলাম আবির, শরীফুল ইসলাম, তামিম সিকদার সাইফ, মিজানুর রহমান মুবিন, অমিত দাশ গুপ্ত, নুরুল আমিন অপু, তৌসিফ আহমেদ রাহাত, সাজ্জাদ হোসেন, আলভীন আলভী, হোসাইন মাহমুদ চিশতী, শাহেদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net