1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গমাতাকে স্বাধীনতার সমন্বয়ক উপাধিতে’স্বীকৃতি দেয়ার দাবি- উপজেলা চেয়ারম্যান বাবুলের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

বঙ্গমাতাকে স্বাধীনতার সমন্বয়ক উপাধিতে’স্বীকৃতি দেয়ার দাবি- উপজেলা চেয়ারম্যান বাবুলের

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৮১ বার

রাউজানে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও রাজনৈতিক জীবনসঙ্গী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীর তিনটি পৃথক আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন- রাউজানে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে অনন্তকাল চির স্মরণীয় করে রাখতে তাঁর নামে কি করা যায় ভাবা ভাবছি আমরা। রোববার (৮ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বাবুল বলেন, বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা ও সাহস যুগিয়ে ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব।এই মহীয়সী নারীকে রাষ্ট্রীয় ভাবে ‘স্বাধীনতার সমন্বয়ক উপাধিতে’ স্বীকৃতি দেয়ার দাবি জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিক্সন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা। রাউজান উপজেলা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। রাউজান পৌরসভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র জমির উদ্দীন পারভেজ। বক্তব্য রাখেন জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, হাসান মোঃ রাসেল, নজরুল ইসলাম চৌধুরী, মাহবুল আলম, এসএম বাবর, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, তসলিম উদ্দিন, আবদুল লতিফ, শওকত হোসেন, জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন পিবলু, জিয়াউল হক রোকন,আবু সালেক,সাবের হোসেন,আরমান সিকদার, নাছির উদ্দিন প্রমুখ। দু’টি অনুষ্ঠানে ১৬জন দরিদ্র নারীদের মধ্যে ১৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net