1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বাহরাইনের পক্ষ থেকে এক প্রবাসীকে বিমানের টিকেট ও নগদ অর্থ প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বাহরাইনের পক্ষ থেকে এক প্রবাসীকে বিমানের টিকেট ও নগদ অর্থ প্রদান

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৪৪০ বার

মোহাম্মদ আলী নামের, কুমিল্লা, লাকসাম উপজেলার মুদাপরগঞ্জ ইউনিয়নের এক প্রবাসী বাহরাইনে মানসিক ভারসাম্য হারিয়ে অসুস্থ জীবনযাপন করতেছিলো, অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা বা দেশে যাওয়ার টিকেট কাটতে পারতেছিলো না। ঐ অসুস্থ ব্যক্তির এক নিকট আত্মীয়ের ফেইসবুক পোষ্টের মাধ্যমে বিষয়টি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বাহরাইন শাখার নেতৃবৃন্দের নজরে আসে।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বাহরাইন শাখা উদ্যোগ নিয়ে বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে।

বাংলাদেশ দূতাবাস বাহরাইন এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বাহরাইন শাখার আর্থিক সহযোগীতায় একটি টিকেট ও করোনা পরিক্ষার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।

মানসিকভাবে অসুস্থ প্রবাসী আগামী ১৫/০৮/২০২১ইং ফ্লাইট হবে।

এই মানবিক কাজে যারা সার্বিকভাবে কাজগুলো সম্পূর্ণ করতে কাজ করেছে, উনাদের মধ্যে অন্যতম জনাব মোঃ মোশারফ, মোঃ আজিবুর রহমান, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, বাহরাইন শাখা, মোঃ ফয়েজ- প্রচার সম্পাদক – বাহরাইন শাখা, এবং আর্থিক ভাবে সহযোগীতা করেছেন বাহরাইন শাখার নেতৃবৃন্দ ও বাংলাদেশ দূতাবাস।

টিকেট ও নগদ অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন,

মোহাঃ আনোয়ার হোসেন

সহ-সম্পাদক, কেন্দ্রীয় কমিটি,

মোঃ হাফিজ আহমেদ, অর্থ সম্পাদক, বাহরাইন শাখা।

মোঃ ফয়েজ, প্রচার সম্পাদক, বাহরাইন শাখা।

মোঃ ইমন শেখ, জলবায়ু বিষয়ক সম্পাদক, বাহরাইন শাখা, অসুস্থ প্রবাসীর মামা এবং সহকর্মীরা।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের বাহরাইন শাখার পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাস বাহরাইনকে প্রবাসীদের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বাহরাইন শাখা।

এসো এক হই, অধিকারে কথা কই

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net