1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরার শ্রীপুরে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪৬১ বার

মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শ্রীপুর উপজেলা যুবলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালি বের হয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় জেলা আওয়ামী যুব লীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। বিশিষ অতিথির বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, জেলা যুব লীগের যুগ্ম-আহবায়ক আলী আহমেদ আহাদ ও সাকিবুল হাসান তুহিন।
উপজেলা যুব লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা বাবুল রেজার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও করোনাকালীন উপজেলা হট টিমের সমন্বয়ক, যুবলীগ নেতা কাজী জালাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা আরজান বিশ্বাস বাদশা, যুবলীগ নেতা হাসানুজ্জামান হান্নান, বিল্লাল হোসেন, মনিরুজ্জামান লাল্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর মোল্যা, ছাত্র লীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ উপজেলার ৮ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করোনাকালীন জেলা হটটিমের অন্যতম সদস্য ও কসুন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুব লীগ নেতা বাকিবিল্লাহ সান্টু, করোনাকালীন জেলা হটটিমের সদস্য ও যুব লীগ নেতা সাংবাদিক রাশেদ খানসহ অন্যরা।
আলোচনা সভা শেষে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবদুল কাদের সিদ্দিকীর পরিচালনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net