1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আশ্রয়ণবাসীদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

মাগুরায় আশ্রয়ণবাসীদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩৮০ বার

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের হরিন্দী ও সাচিলাপুর আশ্রয়ণ প্রকল্পের অধিবাসীদের মাঝে ০১আগষ্ট রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ সাচিলাপুর আশ্রয়ণ প্রকল্পের ৬৬ জন ও হরিন্দী আশ্রয়ণ প্রকল্পের ৩৫ জনসহ দুটি আশ্রয়ণ প্রকল্পের ১০১ জন অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে চাউল,আটা,ডাউল, সোয়াবিন তেল,চিনি ও লবণসহ খাদ্য সামগ্রী ভর্তি প্যাকেট তুলে দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল,জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন ও নাসিরুল ইসলাম নাজিরসহ আরো অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ জানান, মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ণবাসীদের জন্য বিশেষ বরাদ্দ প্রদান করেছেন। প্রতি পরিবারের মধ্যে ৫ কেজি চাউল, ২ কেজি আটা, এক কেজি তেল, এক কেজি চিনি, এক কেজি ডাউল ও এক কেজি লবণ রয়েছে। উপজেলার সকল আশ্রয়ণ প্রকল্পে অনুরূপভাবে খাদ্য সহায়তা প্রদান করা হবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net