1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সাংবাদিকদের মাঝে করোনাকালিন আর্থিক সহায়তার চেক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন  প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

মাগুরায় সাংবাদিকদের মাঝে করোনাকালিন আর্থিক সহায়তার চেক বিতরণ

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৯৬ বার

মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৭ আগষ্ট সোমবার দুপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক মাগুরায় কর্মরত সাংবাদিকদের করোনাকালিন ২য় পর্যায়ের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলায় কর্মরত ১৮ জন সাংবাদিক আর্থিক সহায়তার এ চেক পেয়েছেন। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের মাঝে এ চেক বিতরণ করেন।

জেলা তথ্য অফিস ও মাগুরা জেলা প্রেস ক্লাবেন যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রতি সাংবাদিককে ১০ হাজার টাকার এ চেক তুলে দেয়া হয়। জেলা তথ্য অফিস ও মাগুরা প্রেসক্লাব এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও আলোকিত বাংলাদেশ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি মুসাফির নজরুলসহ অন্যরা। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকক্ট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net