1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়ি প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি- মাঈন উদ্দীন সম্পাদক-মান্নান। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মানিকছড়ি প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি- মাঈন উদ্দীন সম্পাদক-মান্নান।

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৮২ বার

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি প্রেসক্লাবের কার্যকরী পরিষদের দ্বি- বার্ষিক নির্বাচন-২১ উৎসবমূখর পরিবেশে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ১১টি পদের মধ্যে সভাপতিসহ ৭টি পদে সকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। একমাত্র সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত ভোটে ৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মান্নান। অপর দুই প্রার্থীর মধ্যে এইচএম আলমগীর হোসাইন পেয়েছেন ৪ ভোট এবং মোঃ শহীদুল ইসলাম পেয়েছেন ২ ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মানিকছড়ি প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। মানিকছড়ি প্রেসক্লাবের বর্তমান সদস্য ১৬জন ভোটারের মধ্যে ১৫ জন,ভোটার, শুধু সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট প্রদান করেন। অপরদিকে সভাপতি, সহসভাপতি ও সাংগঠনিকসহ ৭টি পদে সকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
৬ আগস্ট বিকাল সোয়া ৩ টায় অনুষ্ঠিত ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার এসএম জাহাঙ্গীর আলম, কমিশনার মোঃ মনির হোসেন ও সহকারী কমিশনার
মোঃ রবিউল হোসেন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। এতে সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রতিক- ল্যাপটপ পেয়েছেন ৯ভোট। এইচএম আলমগীর হোসাইন,প্রতিক কলম পেয়েছেন ৪ ভোট এবং মোঃ শহীদুল ইসলাম প্রতিক- ক্যামরা পেয়েছেন ২ ভোট।

নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ জসিম উদ্দীন মজুমদার।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি আব্রে মারমা, সাংগঠনিক সম্পাদক চাইথোয়াইঅং মারমা মিন্টু, অর্থ সম্পাদক মোক্তাদীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আকতার হোসেন, দপ্তর পাঠাগার সম্পাদক কাউছার হামিদ আপন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net