1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মীরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩০৪ বার

মীরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে মাইমুনা আক্তার (১৯) নামের এক কলেজছাত্রী আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে উপজেলার সাহেরখালীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভোরের বাজার এলাকার ভেলু ড্রাইভার বাড়িতে এ ঘটনা ঘটে।

মাইমুনা খৈয়াছরা ইউনিয়নের নিজতালুক এলাকার মেহেরুল মুন্সী বাড়ির মৃত নিজাম উদ্দিনের মেয়ে। সে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, গত ৪ মাস পূর্বে মাইমুনার সঙ্গে সাহেরখালী ইউনিয়নের ভোরের বাজার এলাকার ভেলু ড্রাইভার বাড়ির ইউনুস মিয়ার ছেলে ইকবাল হোসেন রিপনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম কয়েক মাস ভালোভাবে সংসার চলছিল। তাঁর পড়াশোনা নিয়ে কিছুদিন ধরে শাশুড়ির সাথে মনমালিন্য চলছে।

এ জন্য স্বামী রিপনকে নিয়ে মাইমুনা আলাদ হয়ে যায়। শনিবার দুপুরে স্বামী-স্ত্রী দুইজনই একসঙ্গে দুপুরের খাবার খান। বিকালে স্বামী রিপন আছরের নামাজ পড়ে এসে দেখেন দরজা খোলা এবং ভেতরে গিয়ে দেখেন গলায় ফাঁস দিয়ে ঘরের তীরের সঙ্গে আত্মহত্যা করেছে।

সাহেরখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, আছরের নামাজের পর মেয়ের ভাসুর ফোন দিয়ে বলে আমার ছোট ভাইয়ের বউ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তবে কী কারণে আত্মহত্যা করছে তা এখনও জানা যায়নি।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভিকটিমের লাশ উদ্ধার করা থানায় নিয়ে আসা হয়েছে। আজ লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার আগে বলা যাবে না এটি হত্যা না আত্মহত্যা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net