ঢাকা   ০৯:৪৭:৫৫ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মুজিববর্ষ উপলক্ষে নোয়াখালীতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৯৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন উপলক্ষে মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনার আলোকে সারাদেশে দুস্থ ও অসহায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে অদ্য ১৮ আগষ্ট, ২০২১ খ্রিঃ তারিখ রোজ বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নোয়াখালীর সদর উপজেলার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জনাব নূরুল আফছার চৌধুরী, সহকারী জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নোয়াখালী।

উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ সোহেল রানা সরকার, সার্কেল অ্যাডজুট্যান্ট, আনসার ও ভিডিপি , নোয়াখালী , জনাব অলকা রানী সাহা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সদর, নোয়াখালী সহ জেলার বিভিন্ন পদবির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । উল্লেখ্য যে, পর্যায়ক্রমে অত্র জেলার প্রতিটি উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি