1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান প্রেসক্লাবে টিভি উপহার দিলেন আমিরাত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী আল সাদিক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায় 

রাউজান প্রেসক্লাবে টিভি উপহার দিলেন আমিরাত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী আল সাদিক

শাহাদাত হোসেন: রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৪৪৪ বার

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সময়ের সংলাাপের সম্পাদক, রাউজান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভি আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক বলেছেন, বর্তমান তথ্য প্রযুক্তির বিশ্বে সাংবাদিকতা সহজ হলেও মূলধারায় থাকা সংবাদ কর্মীদের মান এখনো বৃদ্ধি পাইনি। যারা মফস্বলে কাজ করে তাদের মান উন্নয়নে কাজ করতে হবে দায়িত্বশীল সাংবাদিক নেতাদের । সরকার দায়িত্বশীল সাংবাদিকদের নানা ভাবে সহযোগীতা করে যাচ্ছে। এটা ইতিবাচক দিক। সরকারের উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের ভূমিকাও অপরিসীম। তিনি রাউজানে কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংসদ ফজলে করিম চৌধুরীর ব্যাপক কর্মকান্ড তুলে ধরার আহবান জানান। তিনি গতকাল ১৯ আগষ্ট বৃহস্পতিবার রাউজান প্রেসক্লাবে একটি এল ই ডি টিভি প্রদান অনুষ্ঠানে এই কথা গুলো বলেন।

প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত টিভি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম। সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন যুবাইয়ের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ উদ্দিন, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক হাবিবুর রহমাম, সদস্য লোকমান আনচারী, শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক শিবলী আল সাদিক রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠায় রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net