1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন দাবীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম  ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ  অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম ঘুষ না দেওয়ায় কোম্পানীগঞ্জে ৯০টি  প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল আটকে রাখার অভিযোগ  ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন দাবীতে মানববন্ধন

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩৭৪ বার

শনিবার ২১ আগস্ট সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের বাটা মোড়ে সচেতন অভিভাবক সমাজ লালমনিরহাটের আয়োজনে জনগণের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করুন অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক কুমার রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা সংসদের সাধারণ সম্পাদক বদিউজ্জামান সোহাগ, গণসংহতি আন্দোলন আদিতমারী উপজেলা শাখার আহবায়ক নয়ন কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মুহিন রায়, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, যুব জোট কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আজমুল হক পুতুল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা সংসদের সাবেক সভাপতি এ্যাডঃ মধু সুধন রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম অপু, লালমনিরহাট উন্নয়ন আন্দোলন ঐক্য পরিষদের আহবায়ক সুপেন্দ্র নাথ দত্ত প্রমুখ। এ সময় সচেতন অভিভাবক সমাজ লালমনিরহাটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক হিসেবে সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net