1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ২ জনের মৃত্যতে জেলা জামায়াতের শোক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের

লালমনিরহাটে ২ জনের মৃত্যতে জেলা জামায়াতের শোক

স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৬৩ বার

লালমনিহাট জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি তামান্না বেগমের চাচি শাশুড়ি এবং হাতীবান্ধা শহর শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান সাতা চেয়ারম্যানের চাচি মোছা: খোতেজা বেগম (৬২) শুক্রবার বিকেল ৫ টার সময় হাতীবান্ধা টংভাঙ্গা ইউনিয়নে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। শনিবার ২৮/৮/২১ সকাল ১০টায় টংভাংগা ইউনিয়ন গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
অপরদিকে পাটগ্রাম উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারী মোছাম্মদ জুলেখা বেগমের ভাসুর আউলিয়ার হাট এলাকার শৌলমারী নিবাসী ( পল্লী চিকিৎসক) ডাক্তার আব্দুস সালাম ( ৭০)
শুক্রবার বিকেল ৫ টা ৩০মিনিটে স্ট্রোক করে ইন্তেকাল করেন,
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
উল্লেখ্য যে মরহুমের নামাজে জানাজা শনিবার ২৮/৮/২১ সকাল ১১ টায় গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোকবানী
ডাক্তার আব্দুস সালাম ও খোতেজা বেগমের মৃত্যুতে শোকবাণী প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো: আবদুল হালিম, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সম্মানিত টীম সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, রংপুর-দিনাজপুর অঞ্চলের সম্মানিত টীম সদস্য এ্যাডভোকেট আব্দুল বাতেন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও লালমনিরহাট জেলা আমীর অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারী এ্যাডভোকেট আবু তাহের,জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, জেলা শুরা সদস্য পাটগ্রাম উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ,হাতীবান্ধা উপজেলা আমীর প্রভাষক হাসেন আলী
শোকবাণীতে নেতৃবৃন্দ মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তায়ালা যেন মরহুমদের গুনাহ ক্ষমা করে তাদেরকে সর্বোচ্চ জান্নাত দান করেন এবং শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের
সবরে যামিল দান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net