1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্যামল বাংলার কুলাউড়ার নিজস্ব প্রতিবেদক শাকির আহমেদের আকস্মিক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

শ্যামল বাংলার কুলাউড়ার নিজস্ব প্রতিবেদক শাকির আহমেদের আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৪৯৯ বার

শ্যামল বাংলার কুলাউড়া উপজেলার নিজস্ব প্রতিবেদক শাকির আহমেদের আকস্মিক মৃত্যু ঘটেছে। শুক্রবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে ডায়াবেটিসজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ওসমানী হাসপাতালে আসার পর কর্তব্যরত ডাক্তার শাকিরকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি তাঁর পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

শাকির কর্মজীবনে সাংবাদিকতায় বলিষ্ঠ ভূমিকা পালন করে । জাতীয় দৈনিক জবাবদিহি, সিলেটের প্রাচীন দৈনিক যুগভেরী, সিলেটভিউ, শ্যামল বাংলা সহ বিভিন্ন গণমাধ্যমে বস্তুনিষ্ঠ কাজ করেছে । সেই সাথে কুলাউড়া উপজেলার সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে ।

এদিকে, শাকিরের এমন আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ; শ্যামল বাংলা ডট নেট এর সম্পাদক আলমগীর হোসেন ও বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার এবং শ্যামল বাংলা ডট নেট পরিবারের সদস্যরা।

এক শোকবার্তায় শ্যামল বাংলা ডট নেট এর পরিবার বলেন, শাকিরের এমন চলে যাওয়া আমাদের জন্য গভীর থেকে গভীরতর শোক এবং কষ্টের। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকে কাতর পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net