1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সক্রেটিস অব দ্যা ইস্ট- খ্যাত মুসলিম বুদ্ধিজীবি এবনে গোলাম সামদের মৃত্যুতে বাংলাদেশ জনতা ফোরামের শোক প্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

সক্রেটিস অব দ্যা ইস্ট- খ্যাত মুসলিম বুদ্ধিজীবি এবনে গোলাম সামদের মৃত্যুতে বাংলাদেশ জনতা ফোরামের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪২৮ বার

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন | বিশিষ্ট, শিক্ষাবিদ, কলাম লেখক অধ্যাপক এবনে গোলাম সামাদ আজ ১৫ আগস্ট ২০২১ রোববার সকাল ১০টা ৪০ মিনিটে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।

অধ্যাপক এবনে গোলাম সামাদ শিক্ষা সংঘ, বিষ্ণুপুর থেকে ১৯৪৮ সালে ‘বি কোর্স’ পাস করেন, যা সে সময় মাধ্যমিক পরীক্ষার সমতুল্য ছিল। ১৯৪৯ সালে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পাস করেন। অতঃপর ঢাকার তেজগাঁও কৃষি ইনিস্টিটিউট (বর্তমান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) থেকে কৃষিতে অনার্স ডিগ্রি অর্জন করেন। অতঃপর তিনি ইংল্যান্ডে ও ফ্রান্সে উদ্ভিদ ভাইরাস নিয়ে উদ্ভিদ রোগতত্ত্ব বিষয়ে গবেষণা করছেন। ১৯৬৩ সালে তিনি দেশে ফিরে আসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে যোগ দিয়ে ১৯৬৫ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক হলেও বহুমাত্রিক লেখক, সমাজ বিজ্ঞানী ও বুদ্ধিজীবী হিসেবে তিনি অধিক পরিচিত ছিলেন।

শুধু এতটুকুই বলতে পারি আপনার মেধা,মনন,চিন্তার সাথে পরিচিত না হলে পরিশুদ্ধ চিন্তার বিকাশই ঘটতো না এ ক্ষুদ্র মননে |

বাংলাদেশ জাতীয় জনতা ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার তাঁহার মৃত্যুতে শোক প্রকাশ জ্ঞাপন করেন । তাঁহার আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন মহান আল্লাহ যেন তাহাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নেন আমিন আমিন ছুম্মা– আমিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net