ঢাকা   ০৭:৪৬:৪৮ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই মিল মালিককে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৬৬১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিনিধি :

নাটোরে বিভিন্ন অপরাধে একটি ফিড মিল ও মসলা মিলকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

২৯ মে (বৃহস্পতিবার) নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অঃ দাঃ) জহুরা সিকদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বৈধ অনুমোদন না নিয়ে অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে ফিস ফিড মোড়কজাত ও বিলি বন্টন করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নাটোর সদরের হুগোলবাড়িয়া এলাকার মা বাবার দোয়া ফিড মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, মান সনদ গ্রহণ ব্যতীত হলুদের গুড়া উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে একই আইনের সংশ্লিষ্ট ধারায় ভাই ভাই মসলা মিলকে (প্রোঃ কামাল হোসেন) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় প্রতিষ্ঠান দুইটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।এছাড়া প্রতিষ্ঠানসমুহকে দ্রুত সিএম লাইসেন্স দ্রুত গ্রহণ করার পরামর্শ দেয়া হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ রাশেদুজ্জামান।

আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

জনস্বার্থে বিএসটিআইয়ের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি