1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বর্ণবার আত্মসাৎ: ওসিসহ ডিবির ৬ পুলিশ বরখাস্ত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্যাসিস্ট আওয়ামী ঘনিষ্ঠতার অভিযোগে হোমিওপ্যাথিক কাউন্সিলের চেয়ারম্যান পদে আবেদিত শফিকুল ইসলাম স্বপনকে ঘিরে বিতর্ক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার)-এর ইন্তেকাল: শোক ও শ্রদ্ধাঞ্জলি জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী জল্পনার অবসান, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার পবিত্র ঈদুল আজহা ২৮ মে সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শাহ আমানত শাহ (রহ)’র বার্ষিক ওরস অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন 

স্বর্ণবার আত্মসাৎ: ওসিসহ ডিবির ৬ পুলিশ বরখাস্ত

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ||
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৭১ বার

ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আব্দুল্লাহ খান বুধবার দুপুরে সাইফুল ইসলামের চার দিনের ও বাকিদের তিন দিন করে রিমান্ড আবেদন গ্রহণ করেন।

চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণবার নিয়ে আত্মসাতের ঘটনায় ডিবি পুলিশের ছয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

ফেনীর পুলিশ সুপার (এসপি) খন্দকার নুরুন্নবী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার বিকেলে ওই ছয় পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়।

তারা হলেন ফেনী ডিবির ওসি সাইফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা।

এর আগে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আব্দুল্লাহ খান বুধবার দুপুরে সাইফুল ইসলামের চারদিনের ও বাকিদের তিনদিন করে রিমান্ড আবেদন গ্রহণ করেন।

এসপি) খন্দকার নুরুন্নবী জানান, রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি। ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের ওই সদস্যরা তার গাড়ি থামান। ওই সময় তার কাছে থাকা ২০টি স্বর্ণবার নিয়ে যান তারা।

এ ঘটনায় গোপাল এসপির কাছে লিখিত অভিযোগ করেন। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

প্রথমে পুলিশ চারজনকে আটক করে। তাদের জবানবন্দি অনুযায়ী আরও দুজনকে আটক করা হয়।

মঙ্গলবার রাতে গোপাল তাদের নামে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এসপি আরও জানান, পুলিশ গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ১৫ স্বর্ণের বার উদ্ধার করেছে। এগুলোর বৈধতা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net