ঢাকা   ০১:১৩:৪৮ এএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

হযরত নাজির আলী শাহ আল-মাইজভাণ্ডারীর শত তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

কে এম ইউসুফ :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৯২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অলিকূল শিরোমনি আল্লামা নাজির আহমদ শাহ্ আল মাইজভান্ডারী রহ. এর একশো তম ওরশ শরীফ ধর্মিয় ভাবগাম্ভীর্যের সহিত ২৮ আগস্ট অনুষ্ঠিত হয়েছে।
ওরশ উপলক্ষে হাটহাজারী উপজেলার উত্তর মেখল জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিলে ইমাম শেরে বাংলা রহ. দরবার শরীফের সাজ্জাদানশশীন হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ আমিনুল হক আল কাদেরী মেহমানে আ’লা হিসেবে উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন- হাটহাজারী পৌরসভা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মো. রফিক হাসান।

বিশেষ অতিথি ছিলেন- মেখল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সালাহউদ্দিন চৌধুরী চেয়ারম্যান, গাউসিয়া কমিটি উত্তর মেখল শাখা সভাপতি আলহাজ্ব মো. আবুল কালাম। এতে প্রধান বক্তা ছিলেন- আল্লামা মুফতি ইলিয়াছ হোসাইনী (ম.জি.আ.)

এতে তাকরির করেন- মুফতি মুহাম্মদ জামাল উদ্দিন আল কাদেরী, নানুপুর গাউসিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার প্রভাষক আল্লামা মুহাম্মদ ফখরুদ্দিন আল কাদেরী, আল্লামা ফেরদাউসুল আলম আল কাদেরী, মাওলানা লোকমান হাকিম, মাওলানা সৈয়দ ফোরকান উদ্দিন নূরী, মাওলানা তরিকুল ইসলাম আল মাইজভাণ্ডারী।

ওরশ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো ওসমান গণি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো সরোয়ার মোর্শেদ, হাটহাজারী পৌরসভা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ আইয়ুব, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন রুবেল

গাউসিয়া হক কমিটি পৌর ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে- আলহাজ্ব রফিকুল হাসান, হাটহাজারী সমন্বয়ক হোসাইন মন্জুর, রাঙ্গামাটি সমন্বয়ক মন্জুরুল ইসলাম চৌধুরী, রফিক সওদাগর, মোহাম্মদ রাশেদ, কাজী সালমান আমর, ফজলুল করিম সিকদার, রাশেদ সরওয়ার চৌধুরী, হাজী সিরাজ, প্রবাসী সদস্য- আব্দুস সবুর, নাঈম, তছলিম উদ্দিন, মাও. তরিকুল ইসলাম, মাও. সাজ্জাদ হোসেন, কে এম আজিজ, আব্দুচ্ছালাম প্রমূখ

এতে অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ওরশ শরীফের দুই দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিলো- খতমে কুরআন, খতমে গাউসিয়া শরীফ, মিলাদ-কিয়াম, মাজারে পুষ্পর্পণ, মাহফিল ও মোনাজাত এবং শেষে তবারুক বিতরণ।

ওরশ পরিচালনা কমিটি, গাউসিয়া হক কমিটি, হাটহাজারী পৌরসভা গাউসিয়া কমিটি, পৌর ব্যবসায়ীবৃন্দ মাজারে পূষ্পস্তবক অর্পন এবং জিয়ারত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি