1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের ২১ শে আগস্ট স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ

হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের ২১ শে আগস্ট স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩৭৩ বার

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রাণনাশের অপচেষ্টা ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় বেগম আইভী রহমানসহ ২৪ নেতাকর্মীর স্মরণে আলোচনা সভা ও দোযা মাহফিল আয়োজন করেছে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ।

হাটহাজারী মডেল থানা সম্মুখস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আজ সন্ধ্যা ৬টায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশ নেন।

আনোযার হোসেন ঝন্টু ও দেলোয়ার হোসেন মিন্টুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রেখেছেন- হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান।

হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধো এ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরী।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের অপর সদস্য শাহনেওয়াজ চৌধুরী এতে বিশেষ অতিথি ছিলেন।

হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, হাটহাজারী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণ এতে বক্তব্য রাখেন।

অঙ্গসংগঠনের মধ্যে- যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, মৎস্যজীবি লীগের উপজেলা/ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net