1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে কর্মরত সাংবাদিকদের মাঝে গাউসিয়া কমিটির উদ্যোগে গাছের চারা উপহার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাভার আশুলিয়া বাসীর সেই জনপ্রিয় আফজাল হোসাইন এবার জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কর্ণফুলীর ফকিরনীর হাটে টানা ৫ দিনের অনুমতি ঘিরে বিতর্ক জিরানী এলাকায় শিউর সাকসেস কোচিং সেন্টার: শিক্ষা ও নৈতিকতার নিরাপদ ঠিকানা চাঁদার টাকা না দেওয়ায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সোনারগাঁয়ে সড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত এডভোকেট আজীম উদ্দিন পাটোয়ারীকে সংবর্ধনা উত্তরায় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৩ জনমনে ট্রাফিক আইন মানার ইতিবাচক পরিবর্তন আনছে এআই ক্যামেরা সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন মোদী, পরে যা ঘটলো বিসিবি নির্বাচন বুধবার থেকে মনোনয়ন সংগ্রহ, ৩ ক্যাটাগরিতে নির্বাচন করবেন কারা? অবশেষে ৭৬৫ কোটি টাকা সুদসহ ফেরত পাচ্ছেন শাকিরা  

হাটহাজারীতে কর্মরত সাংবাদিকদের মাঝে গাউসিয়া কমিটির উদ্যোগে গাছের চারা উপহার

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩১৪ বার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী দুই লক্ষ গাছের চারা বিতরণের কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার (পূর্ব) শাখা গাউসিয়া কমিটির উদ্যোগে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে গাছের চারা উপহার দেওয়া হয়।

এ উপলক্ষে ৩০ আগস্ট সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সংগঠনের সভাপতি গাজী মোহাম্মদ লোকমানের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য সাংবাদিক মোহাম্মদ জামশেদ এর সঞ্চালনায় চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাশেদুল আলম। এই সময় তিনি প্রত্যেক সাংবাদিকের হাতে ১০ টি করে গাছের চারা তুলে দেন। এতে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলার (পূর্ব) শাখার সহ-সভাপতি মোহাম্মদ এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ এনামুল হক মাষ্টার, দাওয়াতে খায়র সম্পাদক আল্লামা সৈয়দ পেয়ার মোহাম্মদ, গিয়াস উদ্দিন।

সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন কেশব কুমার বড়ুয়া, এইচ এম মনছুর আলী, মোহাম্মদ আবুল বাশার, আসলাম পারভেজ, এস এম ইউসুফ উদ্দিন, জিয়া চৌধুরী, আলমগীর হোসেন, বোরহান উদ্দিন, খোরশেদ আলম, আতাউর রহমান, মোহাম্মদ একরামুল হক, রবিউল হোসেন, ইরফাত চৌধুরী, সাইফুদ্দিন সাইফ, শোয়েবুর রহমান।

প্রধান অতিথি হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম বলেন, করোনার শুরু থেকেই আক্রান্ত হয়ে মারা যাওয়া মৃতদের দাফন কাফনে গাউসিয়া কমিটি যেভাবে এগিয়ে এসেছে, তা সারাদেশে প্রশংসিত ও অনুকরণীয় দৃষ্টান্ত করেছে। পাশাপাশি এই সংগঠনের নেতা ও কর্মীরা করোনার সংকট মোকাবেলায় অক্সিজেন সিলিন্ডার বিতরণ, অ্যাম্বুলেন্স সেবা, ত্রাণ বিতরণ, টিকা রেজিষ্ট্রেশনসহ বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। যা দেশের ইতিহাসের একটি অংশ হবে হিসেবে একদিন প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রত্যক সাংবাদিকদের ১০ টি করে বিতরণ করা চারার মধ্যে ফলজ ও ঔষধিসহ ১০ প্রজাতির গাছের চারাসহ ৩০০ টি ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net